প্রধানমন্ত্রীর ডাকের অপেক্ষায় সুলতান মনসুর!
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ডাকের অপেক্ষায় সুলতান মনসুর!

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ১২:৪২:৫৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ডাকের অপেক্ষায় সুলতান মনসুর!

সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।


সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সাবেক ডাকসু ভিপি, ডাকসাইটে ছাত্র নেতা। আওয়ামী লীগের যে সমস্ত নেতারা সম্ভাবনা জাগিয়ে ছিলেন তাদের মধ্যে অন্যতম সুলতান মোহাম্মদ মনসুর। কিন্তু রাজনীতিতে তার গতিপথ একরকম থাকেনি। নানা রকম চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে তিনি রাজনীতিতে এখন প্রায় অস্তিত্বহীন অবস্থা এসে দাঁড়িয়েছেন। তার রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে নৌকা প্রতীক পাওয়া না পাওয়ার ওপর। 

মৌলভীবাজার-২ আসন থেকে গত নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে সম্পর্ক রাখেননি। এমন কি বিএনপি যখন জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে তখনও সুলতান মোহাম্মদ মনসুর পদত্যাগ না করে শেষ পর্যন্ত সংসদে রয়েছেন। কিন্তু এবার জাতীয় সংসদ নির্বাচনে তিনি কি করবেন? 

সুলতান মনসুর আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা তদবির করেছিলেন। এ নিয়ে তিনি দলের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্ত্র আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি কোন সবুজ সঙ্কেত পাননি। ফলে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তিনি কেনেননি।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না কেনার ফলে আগামী নির্বাচনে তার আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা খুবই কম। নাটকীয় কিছু না হলে তিনি আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন না দ্বাদশ সংসদ নির্বাচনে। সেক্ষেত্রে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি? তিনি কি স্বতন্ত্র নির্বাচন করবেন, নাকি অন্য কোন দলে যোগদান করে নির্বাচন করবেন। 

সুলতান মোহাম্মদ মনসুর এর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, যে সুলতান মনসুর এখনও অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তার প্রতি সদয় হবেন এমনটিই প্রত্যাশা করেন সুলতান মনসুর। যদি প্রধানমন্ত্রীর সদয় হয়ে থাকে মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের টিকিট দেন তাহলে তিনি নির্বাচন করবেন। নাহলে সত্তরোর্ধ্ব বয়সী এই নেতা আর নির্বাচন করবেন না এমনটি বলছেন বিভিন্ন সূত্রগুলো। 

সুলতান মোহাম্মদ মনসুর আওয়ামী লীগের সম্ভাবনা জাগানো নেতা ছিলেন। আওয়ামী লীগ সভাপতি যে সমস্ত তরুণ নেতাকে নিজের হাতে গড়ে তুলেছেন, তাদের মধ্যে সুলতান মোহাম্মদ মনসুর অন্যতম। যদিও তার পদস্খলন হয়েছিল আগে থেকেই। 

তিনি বাকশালে যোগ দিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফিরে আসার পর আওয়ামী লীগ সভাপতি তাকে ছাত্রলীগের সভাপতি করেন। পরবর্তীতে তিনি ডাকসুর ভিপিও হয়েছিলেন। কিন্তু এক-এগারোর সময় তার রাজনৈতিক জীবন ওলটপালট হয়ে যায়। তিনি সংস্কারপন্থি হিসেবে আবির্ভূত হন। রাজনীতির ভুল পথ তাকে নিয়ে যায় অন্ধকার চোরাগলিতে। এক-এগারোর পর আওয়ামী লীগের সভাপতির আস্থা হারান তিনি। ২০০৮ এর নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। আর তাই রাগ করে তিনি আওয়ামী লীগ থেকে নিজেকে গুটিয়ে নেন। আর এই গুটিয়ে নেওয়ার ফলে আওয়ামী লীগের সঙ্গে তার এক রকম সম্পর্ক ছেদ হয়ে যায়।

২০১৮’র নির্বাচনে তিনি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেন এবং জাতীয় ঐক্যফ্রন্ট থেকে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। কিন্তু ওই নির্বাচনের পর আবার তিনি আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। সুলতান মনসুর নির্বাচিত হওয়ার পর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। প্রধানমন্ত্রীর কাছে তিনি শপথ নেওয়ার জন্য অনুমতি চান এবং যারা বিরোধী দল থেকে নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিয়েছিলেন। আর সেই থেকে সংসদে তিনি আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর পক্ষে কথা বলে আসছেন। কিন্তু তারপরও তিনি শেষ পর্যন্ত আওয়ামী লীগের টিকিট পাবেন কি না তা অনিশ্চিত।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন