জৈন্তাপুর তৈয়ব আলি কারিগরি কলেজে।
এইচএসসি ২০২৩ ফলাফলে ধারাবাহিক সফলতা দেখিয়েছে জৈন্তাপুরের ঐতিহ্যবাহী কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান " জৈন্তাপুর তৈয়ব আলি কারিগরি কলেজ "।
এ বছর এই প্রতিষ্ঠানে গড় পাশের হার ৯৬.৬০%। চলতি বছর এইচএসসি ( বিএমটি) শাখা হতে ১৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে ১৪২ জন পরীক্ষার্থী উত্তির্ন হওয়ার পাশাপাশি একজন পরীক্ষার্থী জিপিএ - ৫ পেয়ে উত্তির্ন হয়েছে।
তাছাড়া মোট উত্তির্ন হওয়া পরীক্ষার্থীদের মধ্য ১০৮ জন A এবং ৩৩ জন A- পেয়েছে।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত জৈন্তাপুর উপজেলার এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবছর এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) শাখায় চুড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়। প্রায় তিনদশক ধরে ধারাবাহিক সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠানটি যে ব্যাক্তির হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে তিনি হলেন বৃহত্তর জৈন্তার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব ও সাংবাদিক দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম রশিদ হেলালী।
জৈন্তাপুর তৈয়ব আলি কারিগরি কলেজের অধ্যক্ষ রুহিনি রন্জন দে ২০২৩ এইচএসসি ( বিএমটি) পরীক্ষায় উত্তির্ন সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এটি প্রতিষ্ঠানের ধারাবাহিক সফলতা। এই সফলতার পিছনে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক, গভর্নিং কমিটির সভাপতি সহ সংশ্লিষ্ট সকলের অবদান রয়েছে। তিনি আরো বলেন গত প্রায় তিন দশকে অত্র প্রতিষ্ঠান থেকে অধ্যয়ন শেষ করে কারিগরি পর্যায়ে বিভিন্ন ট্রেডে অসংখ্য শিক্ষার্থী দেশে ও প্রবাসে তাদের ক্যারিয়ার গড়তে সক্ষম হয়েছে। তিনি ভবিষ্যতে জৈন্তাপুর তৈয়ব আলি কারিগরি কলেজের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
JA




