ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ডের ১০ নম্বর কূপে ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রতিদিন এখান থেকে অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছে সিলেট গ্যাসফিল্ডস কর্তৃপক্ষ।
রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ড্রিলিং স্টিম টেস্ট প্রক্রিয়া শুরু করা হয়েছে নিশ্চিত করেছেন সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি জানান, সম্পূর্ণ নতুন এই কূপটিতে গ্যাসের সন্ধান মিললো। এখানে থেকে দৈনিক ১৫ মিলিয়ন গ্যাস গ্যাস পাওয়া যাবে বলে মনে করছেন তারা।
সংশ্লিষ্টরা জানান, কূপ খননে ২০৩ কোটি টাকা ব্যয় হয়েছে। এই কূপে মজুদ গ্যাসের মূল্য ৩৬০০ কোটি টাকা। এলএনজি আমদানি মূল্য হিসেবে প্রায় ১০ হাজার কোটি টাকা।
তারা জানান, এই কূপটি বর্ষায় ডুবে থাকলেও শুকনো মৌসুমে পানি থাকে না সেখানে। ২০১৮ সালে ত্রিমাত্রিক ভূতাত্তিক জরিপে সেখানে গ্যাসের সন্ধান পায় সিলেট গ্যাস ফিল্ড। এরপর পরীক্ষা নিরীক্ষার জন্য ১০ নম্বর কূপ হিসেবে এটি খনন শুরু করে চীনের একটি কোম্পানি। গত ৫ মাস খনন শেষে সেখানে মিলেছে সফলতা।
এর আগে, গত ২২ নভেম্বর সিলেট কৈলাসটিলায় পরিত্যক্ত ২ নং কুপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। যেখান থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।
জৈন্তাবার্তা/এমকে




