ওয়্যারলেস চার্জিং বৈদ্যুতিক কার উদ্ভাবনে শাবিপ্রবি শিক্ষার্থীদের সাফল্য
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

ওয়্যারলেস চার্জিং বৈদ্যুতিক কার উদ্ভাবনে শাবিপ্রবি শিক্ষার্থীদের সাফল্য

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০৬:১৯:৫০ পূর্বাহ্ন

ওয়্যারলেস চার্জিং বৈদ্যুতিক কার উদ্ভাবনে শাবিপ্রবি শিক্ষার্থীদের সাফল্য

ছবি সংগৃহীত


বাংলাদেশে প্রথমবারের মতো ওয়্যারলেস চার্জিং বৈদ্যুতিক কার উদ্ভাবন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গবেষণায় ছিলেন ৯ সদস্যের একটি দল। 

এই উদ্ভাবন নিয়ে কথা হয় গবেষণা দলের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ইফতে খায়রুল আমিনের সাথে। তিনি বলেন, দেশে ডিজেল চালিত গাড়িগুলো এখন কমে যাচ্ছে। বর্তমানে ইলেক্ট্রিক গাড়ির দিকে ধাবিত হচ্ছে পুরো বিশ্ব। তাই আমরা চেষ্টা করেছি আমাদের দেশে কিভাবে এ ওয়্যারলেস চার্জিং সিস্টেমে গাড়ি তৈরি করা যায়।

তিনি জানান, আমরা যে ওয়্যারলেস চার্জিং বৈদ্যুতিক কার উদ্ভাবন করেছি তাতে কোন চার্জিং স্টেশনের প্রয়োজন হবে না। যেকোনো পাওয়ার স্টেশনে গেলেই কোডিং পদ্ধতিতে অটোমেটিক চার্জ দেওয়া যাবে, সুইচ অন-অফের মাধ্যমেও চার্জ হবে এ যানে। এই গাড়িটাতে রয়েছে পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা। উদ্ভাবিত গাড়িটির কার্যক্ষমতা ৪০ শতাংশের বেশি বলেও জানান তিনি। ভবিষ্যতে এটির বিস্তর গবেষণা করে কার্যক্ষমতা আরো বাড়ানো সম্ভব। এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদী এ গবেষক।

উদ্ভাবনী দলে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের স্নাতকের শিক্ষার্থী মো. নাহিদ ইসলাম, মো. কবির হাসান, আজম জামান, রেজওয়ান জাকারিয়া, এম. রিফাত হোসেন, আবির মাহমুদ, মো. সাজ্জাদ হোসেন, মো. ইরফান উদ্দিন আহমেদ মেহেদী, মো. তৌসিফুল আলম। তাদের সমন্বয়ক হিসেবে রয়েছে বিভাগের সহযোগী অধ্যাপক ইফতে খায়রুল আমিন এবং সহকারী অধ্যাপক নাফিজ ইমতিয়াজ রহমান।

জানা যায়, এই বৈদ্যুতিক যানটিতে রয়েছে উচ্চ কম্পাঙ্কের ইনভার্টার টেকনোলজি, ব্যাটারি ম্যানেজমেন্টে সিস্টেম, ভোল্টেজ নিয়ন্ত্রক ব্যবস্থা, কিলো হার্জ রেঞ্জ রেজন্যান্ট কাপলিং, সিরিজ কম্পেন্সেটিং নেটওয়ার্ক, ভুল সংযোগ প্রতিরোধী টেকনিক, প্রোটেকশনের ব্যবস্থাসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি। 

উদ্ভাবনী দলের সদস্য মো. কবীর হাসান বলেন, এই যানটিতে রয়েছে উচ্চ ফ্রিকুয়েন্সি সংবলিত ইনভার্টার টেকনোলজি; যা ২০ কিলো হার্জ আউটপুট দিতে পারে। এতে রয়েছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ভোল্টেজ নিয়ন্ত্রক ব্যবস্থা। ট্রান্সমিটার এবং রিসিভারের ইনপুট এবং আউটপুট ম্যাচিং করার জন্য রয়েছে রেজন্যান্ট কাপলিং সিস্টেম। 

তিনি আরো বলেন, তারবিহীন চার্জিংয়ের ক্ষেত্রে ট্রান্সমিটার ও রিসিভার নামে দুইটি কয়েল রয়েছে। এর মধ্যে ট্রান্সমিটার কয়েলটি চার্জিং স্টেশনে এবং রিসিভার কয়েলটি গাড়িতে থাকবে। যাত্রীরা গাড়িতে থাকা অবস্থায় এটি চার্জ দেওয়া যাবে। চার্জিংয়ের সময় বিদ্যুৎ সরবরাহ ২ অ্যাম্পিয়ার হলে, ১০ ঘন্টা লাগবে ফুল চার্জ হতে। আর যদি ৫ অ্যাম্পয়ার হয় তবে ৪ ঘন্টা লাগবে। বিদ্যুৎ প্রবাহ যত বাড়ানো যাবে চার্জিয়ের সময় তত কম লাগবে বলে জানান তরুণ এ গবেষক। ওয়্যারলেস চার্জিং বৈদ্যুতিক গাড়ি উদ্ভাবন প্রজেক্টিতে অর্থায়ন করেছে সাস্ট রিসার্চ সেন্টার।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন