কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০৮:১৯:৩৫ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার


সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রোববার পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের তবারক আলীর পুত্র হাসান মাহমুদ লিমন ও দক্ষিণ কলাবাড়ি গ্রামের মৃত সোনাফর আলীর পুত্র আজমল হোসেন। 

পুলিশ জানায়, দুই মামলায় এক বছর করে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন লিমন। একটি মামলায় তিনি ১৯ লক্ষ ২০ হাজার টাকা এবং অপর মামলায় ১১ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত। গোপন তথ্যের ভিত্তিতে রোববার (২৫ নভেম্বর) দুপুরে সিলেট শহর থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান। সাথে ছিলেন উপপরিদর্শক আসাদুল ইসলাম, সুরঞ্জিত তালুকদার ও শরীফুল ইসলাম। পরে তাকে

কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।এদিকে, একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন আজমল হোসেন। গোপন তথ্যের ভিত্তিতে রোববার কলাবাড়ি গ্রাম থেকে সহকারী উপপরিদর্শক মাহফুজুর রহমান তাকে গ্রেপ্তার করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত এই দুই আসামিকে গ্রেপ্তারের পর সিলেট আদালতে পাঠানো হয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন