অষ্টম বারেরমত মন্ত্রী ইমরান নৌকার মাঝি: গোয়াইনঘাটে আনন্দ মিছিল
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

অষ্টম বারেরমত মন্ত্রী ইমরান নৌকার মাঝি: গোয়াইনঘাটে আনন্দ মিছিল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০৮:৫৪:২২ পূর্বাহ্ন

অষ্টম বারেরমত মন্ত্রী ইমরান নৌকার মাঝি: গোয়াইনঘাটে আনন্দ মিছিল

ছবি: নিজস্ব


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিকে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গোয়াইনঘাটে তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্টিত হয়।  

আজ রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মিছিল বের করেন। 

মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে মিষ্টি মুখ করেন মিছিলকারীরা। মিছিলে অংশগ্রহণ করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, যুগ্ন সম্পাদক যুবায়ের আহমদ, ডালিম আহমদ, সালেহ আহমদ, কামরুল হাসান,খায়রুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য রবিবার (২৬ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন