শফিক চৌধুরী মনোনয়ন পাওয়ায় বিশ্বনাথে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শফিক চৌধুরী মনোনয়ন পাওয়ায় বিশ্বনাথে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০৯:৫২:৫৩ পূর্বাহ্ন

শফিক চৌধুরী মনোনয়ন পাওয়ায় বিশ্বনাথে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

শফিক চৌধুরী মনোনয়ন পাওয়ায় বিশ্বনাথে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ।


সিলেট -২( বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। 

রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এদিকে শফিকুর রহমান চৌধুরীর মনোনয়ন প্রপ্তির খবরে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছেন।

দলের প্রতি তার ত্যাগ-তিতিক্ষা, এলাকার স্বার্বিক উন্নয়ন এবং সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিতি ও গ্রহণযোগ্যতা থাকায় দলের পক্ষ থেকে এবার এই আসনে তাকে দ্বিতীয় বারের মতো মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

২০০৮ সালে প্রথমে বিশ্বনাথ -বালাগঞ্জ সিলেট ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শফিকুর রহমান চৌধুরী। পরে ২০১৪ সাল থেকে জোটের শরিকদের আসন ভাগাভাগি করে দেওয়ায় দীর্ঘ ১০ বছর এই আসনে আওয়ামীলীগের কোন প্রার্থী দেওয়া হয়নি। দীর্ঘদিন পরে আওয়ামীলীগের প্রার্থী পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। একক প্রার্থীর পক্ষে কাজ করলে এবার আওয়ামী লীগের পক্ষে আসনটি দখল করা সম্ভব হবে বলে এমনটি জানিয়েছেন দলের একাধিক নেতাকর্মী। 

দলের পক্ষে শফিকুর রহমান চৌধুরী কে মনোনীত করায় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ২৬ নভেম্বর রবিবার প্রথম ধাপে পৌর শহরে এবং সন্ধ্যা পর দ্বিতীয় ধাপে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। 

এসময় আনন্দ মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ছাত্র লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন