নগরে অ্যাম্বুলেন্স ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

নগরে অ্যাম্বুলেন্স ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ১১:৩৪:২৯ পূর্বাহ্ন

নগরে অ্যাম্বুলেন্স ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ


রোববার সকাল ছয়টা থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির অংশ হিসাবে সিলেট নগরে বিএনপির মশাল মিছিল থেকে অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়। 

রোববার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত আটটার দিকে অবরোধের সমর্থনে হঠাৎ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করে। এসময় তারা একটি অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়।

এ ঘটনার পর ঘটনাস্থলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা পাল্টা শোডাউন দেয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের একটি মিছিল থেকে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন