নিহত ইউপি সদস্য মো মঈন উদ্দিন।
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত এক সদস্যদের মৃত্যু হয়েছে। নিহত ইউপি সদস্য মো মঈন উদ্দিন (৫০)। তিনি উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে বর্তমান দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৬ শে নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ ঘটিকার সময় ব্যাক্তিগত কাজ শেষে দরবস্ত কানাইঘাট চতুল সড়ক দিয়ে তার এক সহকর্মীর সাথে হেঁটে যাওয়ার সময় দরবস্ত মানিকপাড়া ঈদগাঁ এর পশ্চিম পাশে একটি দ্রুতগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫৪-০০০৭) তাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তিনি মাথায় ও মুখমণ্ডলে গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এরপর স্হানীদের সহায়তায় তাকে দ্রূত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর তার শারীরিক অবস্হার অবনতি হলে সোমবার গভীর রাত দেড়টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ।
মো মঈন উদ্দিন দরবস্ত ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত জারিব আলির পুত্র। ব্যাক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত।
তিনি দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত নুরপুর,চাক্তা, লক্ষিপ্রসাদ, চতুল বাজার এলাকা নিয়ে গঠিত ৪ নং ওয়ার্ডের নির্বাচিত ইউ/পি সদস্য ছিলেন। সদাহাস্যজ্বল, বিনয়ী ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত মঈন উদ্দিন মেম্বারের মৃত্যুর খবরে দরবস্ত এলাকা সহ পুরো জৈন্তাপুর উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া।
তার এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন দরবস্ত ইউনিয়ন পরিষদের তার সহকর্মী ইউপি সদস্য ও ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। এছাড়াও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়ে শোক প্রকাশ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন ও বর্তমান জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। এছাড়াও সড়ক দুর্ঘটনায় নিহত মো মঈন উদ্দিনের মৃত্যুতে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকবার্তায় তার রূহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম।
জৈন্তাবার্তা/জেএ




