সিলেটে মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সিলেটে মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ০২:৪৯:৪১ পূর্বাহ্ন

সিলেটে মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিকী ছবি


সিলেটে মাদক মামলায় আয়লাফ আহমদ (৫৫) নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। আদালতের পিপি অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আয়লাফ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উত্তর রণকেলী গ্রামের মৃত আতাউর রহমান আতাই মিয়ার ছেলে। মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০২২ সালের ৮ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদে আয়লাফ আহমদের বসত ঘর থেকে ২লাখ ২৮ হাজার টাকাসহ ১৭ লাখ ৩২ হাজার ৫০০ টাকা মূল্যের ৫ হাজার ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে গোলাপগঞ্জ পুলিশ।


এ ঘটনায় গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ সারথি দাস বাদী হয়ে ওইদিন রাতে মাদক আইনে মামলা দায়ের করেন। মামলাটি জিআর ১৪৬/২০২২ মূলে আদালতে রেকর্ডভুক্ত করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা একই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র (নং-১৮০) দাখিল করেন।


মামলাটি আদালতে দায়রা ১৬/২০২৩ মূলে বিচারের জন্য রেকর্ড করে এ বছরের ২৯ জানুয়ারি আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলার আইনজীবী ছিলেন অ্যডভোকেট মো. নিজাম উদ্দিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন