প্রয়াত চেয়ারম্যান আব্দুল বাছির এর স্মরণে আলোচনা সভা ও দোয়া
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

প্রয়াত চেয়ারম্যান আব্দুল বাছির এর স্মরণে আলোচনা সভা ও দোয়া

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ০৪:৪০:৫৭ পূর্বাহ্ন

প্রয়াত চেয়ারম্যান আব্দুল বাছির এর স্মরণে আলোচনা সভা ও দোয়া

প্রয়াত চেয়ারম্যান আব্দুল বাছির এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।


পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, মরহুম আলহাজ্ব আব্দুল বাছিরসহ অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির মরহুম ব্যক্তিগণের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের আয়োজনে ইমরান আহমদ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মালিকের সভাপতিত্বে কলেজ শাখার প্রভাষক আক্তার হোসেন তালুকদারের সঞ্চালনায় সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সূচিত স্বাগত বক্তব্যের মাধ্যমে এতে প্রধান হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালিক, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ভাটরাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজির আহমদ, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দাতা সদস্য আব্দুল খালিক, গভর্নিং বডির সদস্য আব্দুল জলিল, আফজল হোসেন বতুল্লা, আব্দুল হেকিম, হারুনুর রশীদ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ফয়জুল করিম, বসন্ত কুমার শর্মা, আব্দুল হামিদ, থানা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খাঁয়ের, ভোলাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলোয়ার হোসেন, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এ্যালমনাই এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাছিব, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পিটিএ কমিটির সভাপতি মোহাম্মদ মদরিছ আলী, রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের  সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মিজান, পাড়ুয়া মাঝপাড়া জামেমসজিদের ইমাম ও খতীব হাফিজ জামাল উদ্দিন, পাড়ুয়া বদিকোনা জামেমসজিদের ইমাম ও খতীব শফিকুল হক, অভিভাবক সদস্য নুরুল ইসলাম, মেম্বার লিটন আহমদ  প্রমুখ।

বক্তারা বলেন, আব্দুল বাছির চেয়ারম্যান ছিলেন সত্যিকারের একজন শিক্ষানুরাগী ব্যক্তি। উপজেলা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রয়েছে তাঁর বিশেষ অবদান। শিক্ষাক্ষেত্রে ও মানবসেবায় তিনি একজন কীর্তিমান পুরুষ ছিলেন। তাঁর প্রচেষ্টায় কোম্পানীগঞ্জ উপজেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সমাজসেবা, উন্নয়ন ও শিক্ষায় অসামান্য অবদান রাখায় তিনি জীবনের শেষ সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরিশেষে  তাঁর রুহের মাগফেরাত কামনা  ও মোনাজাতের মাধ্যমে স্বরণসভা সমাপ্তি করা হয়।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন