প্রার্থী হয়ে মঙ্গলবার সিলেটে ফিরছেন হাবিব
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

প্রার্থী হয়ে মঙ্গলবার সিলেটে ফিরছেন হাবিব

দক্ষিন সুরমা প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ০৬:০৬:৪৭ পূর্বাহ্ন

প্রার্থী হয়ে মঙ্গলবার সিলেটে ফিরছেন হাবিব

হাবিবুর রহমান হাবিব।


প্রার্থী হয়ে সিলেটে ফিরছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১টায় তিনি বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

বিমানবন্দরে জেলা ও হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী এলাকার ৩ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন বলে দলীয় সুত্র নিশ্চিত করেছে।

বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে হাবিবুর রহমান হাবিব সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানাবেন।

উল্লেখ্য, গত রোববার (২৬ নভেম্বর) বিকালে সিলেট-৩ আসনে নৌকার প্রার্থী হিসাবে হাবিবুর রহমান হাবিবের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এর আগের দিন শনিবার দলীয় মনোনয়ন বোর্ডের সভায় তাঁকে মনোনিত করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এ আসনে সর্বমোট ১০ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

সিলেট ৩ আসনের বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বিগত ২০২১ খ্রিষ্টাব্দের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা নিয়ে নির্বাচিত হয়েছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন