ফের হাবিবুর রহমান মনোনয়ন পাওয়ায় লালাবাজারে আনন্দ মিছিল।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে ফের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবীব। এ উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজারে আনন্দ মিছিল করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) লালাবাজারে এ আনন্দ মিছিল করেন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ৬ নং লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, লালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিত হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায় আশিক আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
JA




