মাসুক উদ্দিন মনোনয়ন পাওয়ায় বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

মাসুক উদ্দিন মনোনয়ন পাওয়ায় বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ০৯:০৫:০৬ পূর্বাহ্ন

মাসুক উদ্দিন মনোনয়ন পাওয়ায় বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল

মাসুক উদ্দিন মনোনয়ন পাওয়ায় বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল।


আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস বিরাজ করছে। 

গত রবিবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন। সিলেট-৫ আসনে বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের নাম ঘোষণার পর কানাইঘাট-জকিগঞ্জ নির্বাচনী এলাকার আওয়ামীলীগের নেতাকর্মী, সমর্থক, শোভাকাঙ্খিরা আনন্দ-উল্লাসে মেথে উঠেন। 

মাসুক উদ্দিন আহমদকে নৌকার মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের নির্বাচনী মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং মাসুক উদ্দিন আহমদ দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রবিবার রাতে কানাইঘাটের সড়কের বাজার, সুরইঘাট বাজার, জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ পৌর শহর, কালিগঞ্জ বাজার, শরিফগঞ্জ বাজার, বাবুর বাজার, শাহগলি বাজার ও শাহবাগে আনন্দ মিছিল বের করেন। 

এ সময় নেতাকর্মীরা বলেন, বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এরপর ছাত্র থাকা অবস্থায় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। আওয়ামীলীগের চরম দুঃসময়ে কানাইঘাট-জকিগঞ্জের নেতাকর্মীদের পাশে থাকার পাশাপাশি বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কখনও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। একজন সৎ, আদর্শবান নেতা হিসেবে আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা তাকে বিভিন্ন সময়ে মূল্যায়ন করেছেন। উন্নয়ন সহ বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়া জনপদ কানাইঘাট ও জকিগঞ্জের মানুষের প্রতিটি দাবী-দাওয়া বাস্তবায়নে মাসুক উদ্দিন আহমদ অগ্রভাগে ছিলেন। তাকে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ায় দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ ভোটাররাও অত্যন্ত খুশি। ২০২৪ সালের ৭ জানুয়ারী নির্বাচনে এ জনপদের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের প্রিয় নেতা মাসুক উদ্দিন আহমদকে বিজয়ী করবেন তারা দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন। 

এদিকে সিলেট-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ঢাকা থেকে গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নৌকা মার্কার সমর্থনে স্লোগান দেন। 

মাসুক উদ্দিন আহমদ দলের নেতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকর্মী, জকিগঞ্জ ও কানাইঘাটের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সব-সময় মানুষের পাশে তিনি ছিলেন এবং আজীবন মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখবেন। জাতির পিতার যোগ্য উত্তরসূরী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ দলের নির্বাচনী মনোনয়ন বোর্ড তাকে সিলেট-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করায় চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল