পররাষ্ট্রমন্ত্রী মনোনয়ন পাওয়ায় খাদিমপাড়ায় আনন্দ মিছিল
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী মনোনয়ন পাওয়ায় খাদিমপাড়ায় আনন্দ মিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ১১:৪০:৫৭ পূর্বাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী মনোনয়ন পাওয়ায় খাদিমপাড়ায় আনন্দ মিছিল

পররাষ্ট্রমন্ত্রী মনোনয়ন পাওয়ায় খাদিমপাড়ায় আনন্দ মিছিল


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট সিটি কর্পোরেশন এবং সদর উপজেলা মিলে মর্যাদাপূর্ণ আসন হিসেবে পরিচিত সিলেট-১ আসনে বর্তমান সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন লাভ করায় শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে  আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল তিনটায় শাহপরান ব্লকের আয়োজনে বটেশ্বর বাজার থেকে আনন্দ মিছিল শুরু হয়ে ইউনিয়নের পীরেরবাজারস্থ এমকে মার্কেট সম্মুখে পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।

আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য ফরিদ মিয়ার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আফছর আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি নেতা ইফতেখার আহমেদ লিমন, সিলেট জেলা যুবলীগের উপপ্রচার সম্পাদক সোহেল আহমদ, প্রবীণ আওয়ামী লীগ ছাব্বির চৌধুরী, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুল হক, বন ও পরিবেশ সম্পাদক জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সমুজ আলী মেম্বার, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, ইউপি সদস্য মো. শাহাজান, জুবের আহমদ, আল আমিন, জামাল আহমেদ, নজরুল ইসলাম, ডা: রেজাউল হক, আজির উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, শহীদ আহমদ, আইন উদ্দিন, ময়নুল ইসলাম, আইনজদ আলী, যুবলীগ নেতা সৈয়দ মোঃ ইউনুস, সেনাজ, শাহেদ, স্বপন আহমেদ, নুর উদ্দিন, সুমন, তাজ উদ্দিন, বাবলু, শাহীন আহমেদ, লিটন আহমেদ, মামুন আহমদ, আনহার উদ্দিন, আরিফ আহমদ, ছাত্রলীগ নেতা আবু হুরায়রা, মুসা, মিজান আহমেদ, আল আমীনসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল