সিলেট টেস্টের নায়ক হতে পারেন বুলেট খালেদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সিলেট টেস্টের নায়ক হতে পারেন বুলেট খালেদ

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৩ ০৩:০৪:৫৬ পূর্বাহ্ন

সিলেট টেস্টের নায়ক হতে পারেন বুলেট খালেদ

ফাইল ছবি


সকাল ৯:৩০ মিনিটে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি সিলেটে খেলতে নামছে বাংলাদেশ। দলে বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার এই মুহূর্তে অনুপস্থিত। অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে, সহ-অধিনায়ক লিটন দাস পারিবারিক কারণে ছুটি নিয়েছেন। দলে নেই তামিম ইকবালও। পেসার তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী ইনজুরির কারণে বাইরে। তবে পেসার খালেদ, শরিফুল, হাসানদের ভরসায় জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

এবার সিলেটে টেস্টে জয়ের নায়ক হতে পারে খালেদ আহমদ। টেপ টেনিস দিয়ে শুরু হওয়া খালেদকে সবাই এক এক নামে চিনে বুলেট খালেদ হিসাবে। সিলেটি হওয়ায় খালেদ আহমেদের বেশ ভালো করেই চেনার কথা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নিজের শহর, নিজের স্টেডিয়ামে খালেদ কত শতই ম্যাচই খেলেছেন। তবে এবার অনুভূতিটা ভিন্ন। নিজ শহরে প্রথমবারের মত টেস্ট ম্যাচ খেলবেন খালেদ। 

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা খালেদ আহমেদ। দলের সেরা পেসার এবাদত হোসেন ইনজুরির কারণে নেই। ফলে বড় একটা ভূমিকা পালন করতে হবে খালেদের। 

সেজন্যই অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচ করি কলিমোরের সাথে ব্যস্ত সময়ই পার করেছেন খালেদ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসারও খুব যত্ন নিয়েই খালেদের নানা প্রশ্নের উত্তর দিলেন। 

বাংলাদেশের হয়ে খালেদ খেলে ফেলেছেন ১২ টা টেস্ট। লাল বলের ক্রিকেটে ৫ উইকেট নেয়ার কীর্তিও আছে এই পেসারের। তবে সিলেটে,নিজ শহরে এই প্রথম টেস্ট খেলার সুযোগ খালেদের সামনে। 

খালেদের সাথে পেস আক্রমণে থাকতে পারেন শরিফুল ইসলামও। এই পেসারও খেলে ফেলেছেন ৭ টেস্ট। অনুশীলনে দুজনে বোলিং করলেন জুটি বেধেই। 

টেস্ট দলে অবশ্য আছেন হাসান মাহমুদও। বাংলাদেশের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে নিয়মিতই খেলেন এই পেসার। তবে লাল বলের দলে হাসান মাহমুদ এবারই প্রথম ডাক পেলেন। 

সিলেটে প্রথম টেস্টে এই পেসারদের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে বাংলাদেশ জিতেছিল সিলেটেরই আরেক পেসার এবাদতের কল্যাণে। এবার কি নায়ক হতে পারবেন খালেদ, হাসানরা?

উল্লেখ্য, বিশ্বকাপের আগে মিরপুর শেরে-ই-বাংলায় ওয়ানডে সিরিজ খেলে যাওয়া নিউজিল্যান্ড দল ফের বাংলাদেশে পা রাখে গত ২১ নভেম্বর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু আজ ২৮ নভেম্বর। আর তাতেই যেন শেষ হবে সিলেটের এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামটির লাল বলের ম্যাচের জন্য ৫ বছরের অপেক্ষা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল