রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সী'র শিক্ষা উপকরণ বিতরণ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সী'র শিক্ষা উপকরণ বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/১১/২০২৩ ০৩:২২:৪১ পূর্বাহ্ন

রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সী'র শিক্ষা উপকরণ বিতরণ


রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর উদ্যোগে জাফলংয়ে যুব সমাজ কতৃক পরিচালিত গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, টুথ পেস্ট ও ব্রাশ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টায় রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর প্রেসিডেন্ট রোটারিয়ান ডা: ফারিজা সাবরীনার সভাপতিত্বে ও পাস্ট সেক্রেটারি রোটারিয়ান ডা: ফয়সাল মাহমুদ খান'র সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডা: মোসাদ্দেক হোসাইন, সমাজ সেবক ইকবাল হোসেন, গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. করিম মাহমুদ লিমন, সদস্য নাদিম মাহমুদ, প্রধান শিক্ষক সালমা আক্তার, সেবা ফাউন্ডেশন'র সাধারণ সম্পাদক আল আমিন আজাদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর প্রেসিডেন্ট রোটারিয়ান ডা: ফারিজা সাবরীনা সংঘঠনের পরিচিতি তুলে ধরে বলেন, রোটারীয়ানরা সারাবিশ্বে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষা উপকরণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে বলেন, তোমরা সু-শিক্ষিত হও, উচ্চ শিক্ষা অর্জন করে দেশের কল্যাণে কাজ করবে। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোনিবেশ করারও আহবান জানান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল