‘দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠি স্বাবলম্বি হওয়া জরুরী’
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

বিশ্বনাথে ২৪০ জনকে ঘর বিতরণ

‘দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠি স্বাবলম্বি হওয়া জরুরী’

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৩ ০৫:৩১:০৪ পূর্বাহ্ন

‘দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠি স্বাবলম্বি হওয়া জরুরী’

সুফলভোগীদের মাঝে মুরগীর ঘর বিতরণ করছেন অতিথিরা। ছবি : জৈন্তা বার্তা


বিশ্বনাথ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাহিদ নাওরিন সুলতানা বলেছেন, ব্যক্তির উন্নতির সমষ্টি হচ্ছে জাতীয় উন্নতি। তাই এদেশের গ্রামাঞ্চলের প্রান্তিক জনগোষ্টির উন্নয়নে বর্তমান সরকার নানামুখি পদক্ষেপ গহন করেছেন। গ্রামাঞ্চলের স্বল্প আয়ের মানুষকে সরকারি বেসরকারিভাবে হাঁস, মোরগ, ভেড়া, ছাগল, গরু ও মহিষ লালন-পালনের সুযোগ করে দেয়ায় অনেক মানুষ স্বাবলম্বি হচ্ছেন। এতে দারিদ্র বিমোচনে হাঁস মোরগী লালন-পালন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।

মঙ্গল্বার (২৯ নভেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার উদ্যোগে উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়নে মুরগীর ঘর বিতরণ পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির ইমাম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আনোয়র খান। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জামাল আহমদ, আয়াজ আলী, আঙ্গুরা বেগমসহ প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারিবৃন্দ। ২৪০জনকে ১টি ঘর বিতরণ করা হয়। ইতিপূর্বে তাদেরকে ১৫টি করে মুরগ বিতরণ করা হয়েছিল। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল