মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রীর
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৩ ০৬:২৭:১৫ পূর্বাহ্ন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রীর

একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা


দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মানুষ কষ্ট করছে, তাদের কষ্ট লাঘবে মূল্যস্ফীতি কমাতে হবে।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৈঠকে দেশের সব সেচ পাম্পে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর ৮১ লাখ লিটার ডিজেল সেচ কাজে খরচ হয়। এর ব্যবহার কমাতে সেচ কাজে সোলার প্যানেল স্থাপন করা যেতে পারে। কেউ যদি বেসরকারিভাবে সোলার প্যানেল স্থাপন করতে চায় তাহলে কর মওকুফসহ সব ধরনের সহযোগিতা করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সৌর প্যানেল তৈরির সময় একটু উঁচু করে স্থাপন করতে হবে। এর নিচে বিভিন্ন সবজি, মসলা এবং মাছ চাষ করা যায় কি না- সে বিষয়টি দেখতে কৃষিমন্ত্রীকে নির্দেশনা দেন তিনি।

পরিকল্পনামন্ত্রী জানান, বজ্রপাতে মৃত্যু কমাতে হাওর অঞ্চলে শেড নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি অফিস বা প্রকল্প বাস্তবায়নে কম জমি ব্যবহারের নির্দেশও দিয়েছেন তিনি। একই সঙ্গে পাইপ লাইনে বৈদেশিক সহায়তার ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়ে সরকারপ্রধান বর্তমান ডলার সংকটে বৈদেশিক ঋণ বাড়ানো দরকার বলে জানিয়েছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক