ধুমধামে উদযাপিত ‘পশ্চিমবঙ্গ দিবস’
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৫ PM

ধুমধামে উদযাপিত ‘পশ্চিমবঙ্গ দিবস’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৩ ০৮:৫৮:৩৬ AM

ধুমধামে উদযাপিত ‘পশ্চিমবঙ্গ দিবস’

ছবি সংগৃহীত


নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কলকাতার রাজভবনে প্রথমবার ধুমধাম করে উদযাপিত করা হলো ‘পশ্চিমবঙ্গ দিবস’। মঙ্গলবার (২০ জুন) পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিতিতে এনসিসির প্রতিনিধিদের প্যারেডের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দিনটি উপলক্ষে স্কুলের ছোট ছোট শিক্ষার্থীদের অঙ্কন প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজভবনে।

পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, শিল্প, সংস্কৃতি, আধ্যাত্মিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অনন্য গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের প্রতিভাবান ব্যক্তিরা আমাদের জাতির অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রেখেছেন। আমি এ রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানাই এবং সাফল্য কামনা করি।

তবে এভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের তীব্র বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের সিদ্ধান্ত নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

মমতার দাবি, একতরফাভাবে কেন পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হলো? কেন রাজ্য সরকারের সঙ্গে তা নিয়ে কোনো আলোচনা করা হলো না। রাজভবনের এই সিদ্ধান্তে তিনি স্তম্ভিত ও মর্মাহত। ইতিহাস এ ধরনের কোনো দিনকে সমর্থন করে না।

তবে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, রাষ্ট্রপতির নির্দেশেই রাজবভনে পালন করা হয়েছে পশ্চিমবঙ্গ দিবস।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ