সালমানকে ডেকে শ্রাবন্তীদের ছবি তোলার সুযোগ করে দিলেন মমতা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

সালমানকে ডেকে শ্রাবন্তীদের ছবি তোলার সুযোগ করে দিলেন মমতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৩ ০৭:৩৫:৪৪ পূর্বাহ্ন

সালমানকে ডেকে শ্রাবন্তীদের ছবি তোলার সুযোগ করে দিলেন মমতা

ছবি: সংগৃহীত


মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড ভাইজান সালমান খান। কলকাতায় হাজির হয়েই ভক্তদের মন জিতে নিয়েছেন এই অভিনেতা। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সালমানের সঙ্গে আরও ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি, শত্রুঘ্ন সিন্‌হা, সোনাক্ষী সিন্‌হা, মহেশ ভাট, অনিল কাপুররা।

সালমান খানকে কাছে পেয়ে ছবি তোলার জন্য ব্যাকুল ছিলেন বাঙালি অভিনেত্রীরা। সেটা জেনেই মঞ্চের বাইরে বলিউড ভাইজানকে পেয়ে তাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘জাস্ট এ মিনিট সালমান। তোমার সঙ্গে আমার বাঙালি মেয়েরা একটু ছবি তুলতে চায়।’

মমতার এই আবদার রেখেছেন বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর। একে একে ছবি তোলেন শ্রাবন্তী, কৌশানি, ইমনদের সঙ্গে। সালমানের সঙ্গে সেলফি পোস্ট করে সংগীতশিল্পী ইমন লিখেছেন, ‘কি লিখবো বুঝতে পারছি না। আই লাভ ইউ সালমান’। 

পিছিয়ে থাকলেন না শ্রাবন্তীও। শাড়িতে অভিনেতার পাশে ঝলমল করছিলেন তিনি। সালমান খানের সঙ্গে দুইটি ছবি পোস্ট করে নায়িকা লিখেছেন, ‘শহরে টাইগার’। 

বলিউড ভাইজানকে কাছে পেয়ে বাহুড়োরে আগলে ছবি তুলেছেন অভিনেত্রী কৌশানি। সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার স্বপ্ন সত্যি হল। তুমি বরাবর আমার স্বপ্নের পুরুষ, যথার্থই বলা হয়েছে- কতজন এলো, আর গেল তবে টাইগার তো টাইগার- ছিল, আছে আর থাকবে। আমার ফ্যান গার্ল মোমেন্ট।’ সব শেষে কৌশনির সংযোজন, ‘তুমি গোটা দেশের ভাই হতে পারো, আমার নয়। তুমি আমার সব। সালমান খান আরও বেশিদিন বাঁচো’।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক