অর্জুন-মালাইকার চ্যাপ্টারে নতুন নাম কপিলা!
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

অর্জুন-মালাইকার চ্যাপ্টারে নতুন নাম কপিলা!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৩ ১২:২৯:২৪ অপরাহ্ন

অর্জুন-মালাইকার চ্যাপ্টারে নতুন নাম কপিলা!

ছবি: সংগৃহীত


মালাইকা অরোরার অন্তঃসত্ত্বা ইস্যু এখন বেশ পুরোনো। তবে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে প্রেমিক অর্জুন কাপুর ও মালাইকা দুজনই একে অন্যের থেকে দূরে সরে আছেন। তাদের বিচ্ছেদের খবর যতোটা না হটকেক তার চেয়েও বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে অর্জুনের পাশে আরেক নারীর নাম।

কুশা কপিলা নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অর্জুন। এমন খবর নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে। তবে কপিলা সম্পর্কের কথা অস্বীকার করে বলেছেন, প্রত্যেকদিন নিজের সম্পর্কে অদ্ভুত সব খবর শুনছি। মনে হচ্ছে এবার নিজেকেই নিজের সঙ্গে আলাপ করাতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যেকবার নিজের সম্পর্কে এসব শুনি আর মনে মনে প্রার্থনা করতে থাকি, মা যেন পড়ে না ফেলে। তবু গুঞ্জন থামেনি। যদিও এমন গুঞ্জনকে পাত্তা না দিয়ে আবারও মালাইকার পাশে দাঁড়িয়েছেন অর্জুন। মালাইকার হয়ে একাধিকবার কথা বলেছেন তিনি। এর আগে শোনা গিয়েছিল তারা গোপনে বিয়ে করেছেন। কখনও শোনা গেছে, মালাইকা আরোরা মা হতে চলেছেন।

তবে ২০২২ সালে যখন এই খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল, তখন মালাইকার পাশে থেকে সরব হয়েছিলেন অর্জুন কাপুর। তিনি বলেছিলেন, এই ধরনের খবর প্রকাশ্যে আসা ভীষণ নিম্নমানের। কেউ এ ধরনের খবর কেন লিখবে। এভাবে মিথ্যে খবর ছড়িয়ে পড়া মোটেও ঠিক নয়। কেন খবর ছড়ানোর আগে তার সত্যতা যাচাই করা হবে না। এ নিয়ে গণমাধ্যমের প্রতি বিরাগভাজনও হন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক