রিমুভার ছাড়াও নেলপলিশ তুলবেন যেভাবে
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৮ PM

রিমুভার ছাড়াও নেলপলিশ তুলবেন যেভাবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৩ ০১:৫০:৪১ AM

রিমুভার ছাড়াও নেলপলিশ তুলবেন যেভাবে

ছবি সংগৃহীত


কোনো অনুষ্ঠানে হঠাৎ বেরোনোর পরিকল্পনার হলে কী পরবেন, কীভাবে সাজবেন, সব ঠিক করে নিলেন। এদিকে অর্ধেক উঠে যাওয়া নেলপলিশগুলো নখ থেকে না তুললেই নয়। ড্রয়ার খুলে দেখলেন, একি...রিমুভারও শেষ! মাথায় হাত! তাহলে তো পুরো সাজটাই মাটি হয়ে যাওয়ার উপক্রম। তবে এক্ষেত্রে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই মুশকিল আসান হতে পারে। জেনে নিন বাড়িতে রিমুভার না থাকলেও ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে সহজেই নেলপলিশ তুলে ফেলতে পারবেন।

আমাদের সবার বাড়িতে রিমুভার না থাকলেও টুথপেস্ট কিন্তু থাকে। একটি ব্রাশে টুথপেস্ট আর বেকিং সোডা লাগিয়ে নখের ওপর ঘষলেই উঠে যাবে নেলপলিশ।

স্যানিটাইজার শুধু জীবাণুমুক্ত করে না, নেলপলিশ তুলতেও সাহায্য করে। তুলোতে ভালো করে স্যানিটাইজার ভিজিয়ে নখের ওপর ঘষলে মুহূর্তেই নেলপলিশ উঠে আসবে।

নেলপলিশ তুলতে কাজে আসে ডিয়োডোর‌্যান্ট বা বডি স্প্রেও। নখের ওপর ডিয়োডোর‌্যান্ট স্প্রে করে তুলো দিয়ে ঘষলেই নেলপলিশ উঠে যাবে।

পুরোনো নেলপশলিশ তুলতে নখের ওপর নতুন নেলপলিশের প্রলেপ লাগান। এতে আগের নেলপলিশ নরম হয়ে যাবে। তুলো বা নরম কাপড় দিয়ে নখে ঘষলেই সহজেই উঠে যাবে নেলপলিশ।

লেবু আর ভিনিগার এই দুই উপাদান মোটামুটি সবার বাড়িতেই থাকে। একটি পাত্রে লেবুর রস আর ভিনিগার মিশিয়ে তাতে আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখুন। মিনিট পাঁচেক পরে তুলো দিয়ে ঘষুন। পেয়ে যাবেন তৎক্ষণাৎ ফলাফল।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ
নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী