সৌদিতে মার্কিন কনস্যুলেটের কাছে গোলাগুলি, প্রাণ গেল প্রবাসীর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৬ PM

সৌদিতে মার্কিন কনস্যুলেটের কাছে গোলাগুলি, প্রাণ গেল প্রবাসীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৩ ০৫:০৫:২৫ AM

সৌদিতে মার্কিন কনস্যুলেটের কাছে গোলাগুলি, প্রাণ গেল প্রবাসীর

ছবি সংগৃহীত


সৌদি আরবের রাজধানী জেদ্দায় যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। যার মধ্যে একজন হলেন বন্দুকধারী; অপরজন নেপালি প্রবাসী।

বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বুধবার (২৮ জুন) এ ঘটনা ঘটে।

সংস্থাটি জানিয়েছে, একজন অজ্ঞাত ব্যক্তি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবকাঠামোর কাছে গাড়ি থামান এবং হাতে অস্ত্র নিয়ে গাড়ি থেকে বের হন। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ‘পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেন।’ ওই সময় তাদের সঙ্গে বন্দুকধারীর গোলাগুলি হয়। এতে প্রাণ হারান তিনি।

যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে কাজ করা এক নেপালি প্রবাসী ওই সময় গুলিবৃদ্ধ হন। সেখানে তিনি সিকিউরিটি গার্ডের দাায়িত্বে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে গুলির আঘাতে মৃত্যু হয় তার।

কেন ওই অজ্ঞাত ব্যক্তি অস্ত্র নিয়ে মার্কিন কনস্যুলেটের কাছে এসেছিলেন এবং তার উদ্দেশ্য কী ছিল— সেই কারণ খুঁজে বের করতে এখন তদন্ত চলছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদমাধ্যম আল আরাবিয়াকে নিশ্চিত করেছেন, ওই গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং কনস্যুলেট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা বিষয়টি তদন্ত করছে। কনস্যুলেট যথাযথভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং কোনো মার্কিন নাগরিক এই হামলায় ক্ষতিগ্রস্ত হননি।’

গুলিতে যে নেপালি সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

সূত্র: আল আরাবিয়া

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ