বাংলাদেশ আমায় মাথায় করে রাখে, ভারতীয়দের বললেন স্বস্তিকা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

বাংলাদেশ আমায় মাথায় করে রাখে, ভারতীয়দের বললেন স্বস্তিকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ০৭:২৫:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশ আমায় মাথায় করে রাখে, ভারতীয়দের বললেন স্বস্তিকা

ছবি: সংগৃহীত


ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর ‘বিজয়ার পরে’ সিনেমাটি দুদিন আগে (২৪ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। নিজের সিনেমা দর্শকদের সঙ্গে বসেই দেখেছেন অভিনেত্রী।  উৎসবে অংশ নিতে গত ২০ জানুয়ারি ঢাকায় পা রাখেন স্বস্তিকা। এই সময়ে বাংলাদেশের মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত অভিনেত্রী। এর মধ্যেই হঠাৎ সামাজিক মাধ্যমে দুঃখ ভরা মন নিয়ে একটি পোস্ট করেছেন স্বস্তিকা।

এতে নিজ দেশের ভক্তদের একাংশের এক হাত নিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে বাংলাদেশের ভক্তদের প্রশংসা করেছেন তিনি। মূলত সপ্তাহ খানেক আগে ভারতে একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভক্তদের নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন অভিনেত্রী।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাক্ষাৎকারের ভিডিওটি শেয়ার করে স্বস্তিকা লিখেন—‘Airport (এয়ারপোর্ট) এর পথে এই article (আর্টিকেল) টা চোখে পড়ল। বিজয়ার পরে ছবির promotions (প্রমোশন) এ দেওয়া ইন্টারভিউ। কয়েকটা comment (কমেন্ট) চোখে পড়ল। কি বলতে চাইছি সেটা না বুঝে মানুষ দেখি কটাক্ষ করতেই ব্যস্ত।’

তিনি লিখেন, ‘ইট পাটকেল হাতে নিয়েই যেন দেখতে বসেছেন। অন্য সময় হলে হয়ত একটু খারাপ লাগতো কিন্তু গত এক সপ্তাহে বাংলাদেশে এত এত এত ভালবাসা পেয়েছি, মানুষ এত আদর দিয়েছেন যে নিজের দেশের মানুষের কটু্ কথা আর খুব একটা গায়ে লাগছে না।’

তিনি আরও লিখেন, ‘আপনারা যারা শুধুই negativity (নেগেটিভিটি) ছড়াতে ব্যস্ত, মনে রাখবেন আর একটা দেশ আমায় মাথায় করে রাখে।

Thank you Bangladesh, (থ্যাঙ্ক ইউ বাংলাদেশ) আপনারা অনেক মনবল বাড়িয়ে দিলেন, আর কিছু ভালো হোক না হোক, আপনাদের ভালবাসায় আমার অনেক ভালো হবে।’২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় ২০ জানুয়ারি। ৭৪টি দেশের ২৫২টি ছবি এতে অংশ নেয়। আগামী ২৮ জানুয়ারি উৎসবের পর্দা নামবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক