সিলেট কাস্টমসে একাধিক পদে চাকরির সুযোগ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

সিলেট কাস্টমসে একাধিক পদে চাকরির সুযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ০৩:৩৭:২৮ পূর্বাহ্ন

সিলেট কাস্টমসে একাধিক পদে চাকরির সুযোগ

সিলেট কাস্টমসে একাধিক পদে চাকরির সুযোগ।


একাধিক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম: পরিসংখ্যান অনুসন্ধায়ক

পদসংখ্যা: ১টি (গ্রেড ১২)

যোগ্যতা: পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর/ স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা

পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ১১টি (গ্রেড ১৪)

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ২টি

যোগ্যতা: স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি (গ্রেড ১৪)

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: ড্রাফটসম্যান-দুই

পদসংখ্যা: ১টি (গ্রেড ১৪)

যোগ্যতা: ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমাসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ৩টি

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। (গ্রেড ১৬)

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: সিপাহি

পদসংখ্যা: ৪২টি

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ৫ ফুট ৪ ইঞ্চি ও মহিলা প্রার্থীর ৫ ফুট ২ ইঞ্চি এবং উভয় ধরনের প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি হতে হবে।

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা

পদের নাম: ফটোকপি অপারেটর

পদসংখ্যা: ৩টি (গ্রেড ১৮)

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৪টি (গ্রেড ২০)

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা

পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৩টি (গ্রেড ২০)

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, বিকাল ৩টা পর্যন্ত।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ