আরপিও নিয়ে এখনই কোনো মন্তব্য নয় : সিইসি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

আরপিও নিয়ে এখনই কোনো মন্তব্য নয় : সিইসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৩ ০৮:২৩:১৮ পূর্বাহ্ন

আরপিও নিয়ে এখনই কোনো মন্তব্য নয় : সিইসি

ছবি সংগৃহীত


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় সংসদে পাস হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিয়ে এখনই কোনো মন্তব্য করব না। এটি আইন হিসেবে গেজেট প্রকাশ হওয়ার পর সব প্রশ্নের উত্তর দেব।

বুধবার (৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে গতকাল। বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের আপত্তির মুখে জাতীয় সংসদে এ বিল পাস হয়। যদিও আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেন, বিলে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব করা হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, যে বিলটা পাস হয়েছে...  আমি অপেক্ষা করছি আইনটা হোক। এখনও আইন হয়নি। বিল পাস হয়েছে। বিল এবং আইন এক নয়। বিল যেটি পাস হয়েছে সেটিতে মহামান্য রাষ্ট্রপতি যদি সম্মতি প্রদান করেন তাহলে এটি আইন আকারে গেজেট হবে। তখনই বলা সমীচীন হবে। আইন আকারে প্রকাশের পর বিস্তারিত ব্যাখ্যা করে বলব আমাদের অবস্থান।

৯১-এর ক ধারার প্রসঙ্গে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, এ মুহূর্তে আমি কোনো কথাই বলব না। একটু অপেক্ষা করুন। বিলে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন কি না সেটা দুই-এক দিনের মধ্যে জানতে পারব। তখন এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে।

সিইসি বলেন, বিল সম্পর্কে আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দেব, আগে আইনটা হতে দিন।  তার আগে এ বিষয়ে কিছু বলব না।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক