স্ত্রীর খোলা পিঠের ছবি প্রকাশ করে কি বার্তা দিলেন অভিনেতা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

স্ত্রীর খোলা পিঠের ছবি প্রকাশ করে কি বার্তা দিলেন অভিনেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০৮:২৪:৫৬ পূর্বাহ্ন

স্ত্রীর খোলা পিঠের ছবি প্রকাশ করে কি বার্তা দিলেন অভিনেতা

ছবি: সংগৃহীত


বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা তার স্ত্রী তাহিরা কাশ্যপের খোলা পিঠের ছেবি শেয়ার করে হইচই ফেলে দিয়েছেন নেটদুনিয়ায়। ছবিতে ন্যাড়া মাথা, চোখে চশমা,পরনে প্যান্ট ও বস্ত্রহীন উর্ধাঙ্গে তাহিরা ক্যামেরার বিপরীত দিকে ঘুরে দাঁড়িয়েছেন। আর তার খোলা পিঠের ডান পাশে অস্ত্রোপচারের সেলাই স্পষ্ট দেখা যাচ্ছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এক সময় ক্যনসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। রোববার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ক্যানসার জয়ী তাহিরার ছবি প্রকাশ করেন।

তাহিরার মন জয় করার ছোট গল্প শুনিয়ে আয়ুষ্মান লেখেন, ‘পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ১৪ নাম্বার কুঁড়েঘরে চা-সিঙারা খাইয়েই প্রেমে ফেলেছিলাম।’ আয়ুষ্মান খুরানার ছোটবেলার বন্ধু তাহিরা কাশ্যপ। সেই বন্ধুত্ব অটুট রেখে ২০০৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে।

২০১৮ সালের শেষের দিকে তাহিরা জানান, তার ডান স্তনে ক্যানসারের কোষ পাওয়া গেছে। যদিও তা ক্যানসারের প্রাথমিক পর্যায়ে ছিল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন তাহিরা।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক