এবার সংরক্ষিত নারী আসনের ফরম কিনলেন মাহিয়া মাহি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

এবার সংরক্ষিত নারী আসনের ফরম কিনলেন মাহিয়া মাহি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ০৭:২২:২৭ পূর্বাহ্ন

এবার সংরক্ষিত নারী আসনের ফরম কিনলেন মাহিয়া মাহি

ছবি: সংগৃহীত


সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি রাজশাহী বিভাগের বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহির পক্ষে ফরম সংগ্রহ করেন তার একজন প্রতিনিধি। রাজশাহী বিভাগের বুথের দায়িত্বশীল এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। নায়িকার ফরম নাম্বার ছিল ১৬৬২। 

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন মাহিয়া মাহি। যদিও দলীয় প্রতীক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনে জয়ের দেখা পাননি এই নায়িকা। 

এদিকে শুধু মাহিই নয়, সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আরও একঝাঁক তারকা। যাদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন। তারা সবাই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক