দ্বিতীয় বিয়ের ৫ মাসের মধ্যে গর্ভবতী শাহরুখের নায়িকা!
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

দ্বিতীয় বিয়ের ৫ মাসের মধ্যে গর্ভবতী শাহরুখের নায়িকা!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৪ ১০:৫৬:০১ পূর্বাহ্ন

দ্বিতীয় বিয়ের ৫ মাসের মধ্যে গর্ভবতী শাহরুখের নায়িকা!


গত বছরের অক্টোবর মাসে ধুমধাম করে হয়েছিল দ্বিতীয় বিয়ে হয়েছিল। এ বছরের মার্চ মাসেই পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা তুঙ্গে। আর তাতেই শোরগোল পড়ে গেছে।

আতিফ আসলমের সঙ্গে ‘বোল’ ছবি থেকেই পাকিস্তানি সিনেমায় পা রাখেন মাহিরা। সে বছরই ফওয়াদ খানের সঙ্গে জুটি বাঁধেন ‘হামসফর’ সিরিয়ালে। প্রবল জনপ্রিয় হয় এই জুটি। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘রইস’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যায় মাহিরাকে। এক সময় রণবীর কাপুরের সঙ্গে তার ধুমপানের ছবি ঘিরে বিস্তর বিতর্ক হয়।

পরে অভিনেত্রী জানান, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে লাগাতার কুরুচিকর ভাষায় আক্রমণ, কটাক্ষ, অপমান সহ্য করতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তা অবশ্য পরে কাটিয়ে ওঠেন।

গত বছরের ২ অক্টোবর পাকিস্তানি ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে মাহিরা খানের বিয়ে হয়। এটি মাহিরার দ্বিতীয় বিয়ে। এর আগে পাকিস্তানি অভিনেতা এবং প্রযোজক আলি আসকারিকে বিয়ে করেছিলেন মাহিরা। শোনা যায়, অভিনেত্রীর বাবা এই বিয়েতে একদম রাজি ছিলেন না। সে যাই হোক, ২০০৯ সালে আলি ও মাহিরার ছেলের জন্ম হয়। সেই ছেলের বয়স এখন প্রায় ১৪ বছর।

শোনা যাচ্ছে, এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন মাহিরা। আর এই জন্য নাকি তিনি দুটি ভালো প্রজেক্টের কাজ ছেড়ে দিয়েছেন। যার মধ্যে একটি ‘জো বাঁচে সঙ্গ সমেট লো’র সিরিজ রয়েছে। আরেকটি ওটিটি প্রজেক্ট। এবার এ খবর সত্য না মিথ্যা। তা অভিনেত্রীই বলতে পারবেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক