ভালোবাসার মৌসুমে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন অভিনেতা!
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

ভালোবাসার মৌসুমে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন অভিনেতা!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০২/২০২৪ ০৮:৫৩:১৫ পূর্বাহ্ন

ভালোবাসার মৌসুমে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন অভিনেতা!

ছবি: সংগৃহীত


চলন্ত ট্রেনের দরজা থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দিলেন বলিউডের অন্যতম অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়াল।ভালোবাসার মৌসুমে অভিনেতার এমন স্টান্ট  সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে শিউরে উঠেছেন অনেকেই।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, লোকাল ট্রেনের ছাদের উপর ঊর্ধ্বশ্বাসে দৌড়ানোর একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিদ্যুৎ। ব্যক্তিগত জীবনে হোক কিংবা পর্দায়, প্রায়ই এমন চমক দিয়ে থাকেন বিদ্যুৎ। তা দেখে অনুরাগীরাও চমৎকৃত হন। অনুপ্রাণিত হন।

অনেকেই আবার বিদ্যুতের মতো স্টান্ট করার চেষ্টা করেন। তবে পর্যাপ্ত প্রশিক্ষণ এবং দক্ষতা না থাকলে যে সেটা করা যাবে না, তা বুঝতে পারেন না অনেকেই। এই ভিডিওর সঙ্গে সেটাই বোঝানোর চেষ্টা করেছেন বিদ্যুৎ।

পোস্টে তিনি লেখেন, ‘আমি একজন প্রশিক্ষিত কালারিপায়াত্তু শিল্পী। পেশায় একজন অ্যাকশন স্টান্টম্যান। আমার স্টান্ট এবং ফিটনেস দেখে বাকিরা অনুপ্রাণিত হলে খুশি হই। ভাল লাগে। তবে রোজকার জীবনে প্রত্যেকেই ছুটে চলেছেন।

কেউ বাস ধরবেন বলে ছুটছেন, কেউ আবার অফিসে তাড়াতাড়ি ঢুকবেন বলে ছোটেন। তাদের কাউকেই প্রশিক্ষণ নিতে হয় না। আলাদা করে কোনও অনুশীলন করতে হয় না আমার মতো। মনে সাহস আর জোর নিয়ে ছুটে চলেন নিরন্তর। আমার এই ভিডিওটি তাঁদের প্রত্যেককে উৎসর্গ করলাম।’

তিনি শরীরকে সক্রিয় ও চাঙ্গা রাখতে নানা ধরনের ট্রেনিং তো করেন বটেই, সেই সঙ্গে প্রাচীন মার্শাল আর্টের উপরেও ভরসা রাখেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক