সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমলো
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমলো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৪ ০১:৪৫:৫৮ পূর্বাহ্ন

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমলো


এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে  ১৭৯ টাকা করা হয়েছে।

এছাড়া খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা করা হয়েছে।

আজ মঙ্গলবার মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

একইসঙ্গে ৫ লিটারের বোতলজাত সয়াবিনের দাম ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম অয়েলের দাম প্রতি লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ টাকা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে নতুন দাম কার্যকর হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর প্রায় ২০ লাখ টন ভোজ্যতেলের প্রয়োজন হয়। এই চাহিদার মাত্র ২ দশমিক শূন্য তিন লাখ টন স্থানীয়ভাবে সংগ্রহ করা হয় এবং বাকি তেল আমদানির মাধ্যমে চাহিদা পূরণ করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ