নতুন বউ নিয়ে হানিমুনে জায়েদ খান
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

নতুন বউ নিয়ে হানিমুনে জায়েদ খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০৯:৪৪:১২ পূর্বাহ্ন

নতুন বউ নিয়ে হানিমুনে জায়েদ খান

ছবি: সংগৃহীত


নতুন বউকে নিয়ে কোথায় হানিমুনে যাবেন? নতুন বউয়ের প্রথম পছন্দ কক্সবাজার। তাই বাধ্য হয়ে বউকে নিয়ে পছন্দের জায়গায় ছুটলেন জায়েদ খান! নতুন বউকে নিয়ে উঠলেন আর্ন্তজাতিক মানের একটি হোটেলে- এমনটা হয়েছে বিজ্ঞাপনচিত্রে।

এদিকে, সম্প্রতি মুক্তির অনুমতি পেয়েছে জায়েদ খান অভিনীত সিনেমা ‘সোনার চর’। জাহিদ হাসানের পরিচালনায় এতে তার সহশিল্পী হিসেবে আছেন মৌসুমী ও ওমর সানী। এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, স্নিগ্ধা, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।

২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয় ‘সোনার চর’র শুটিং। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ উপলক্ষে আগামীকাল বুধবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির পোস্টার ও ট্রেলার প্রকাশ করা হবে।

নতুন এই বিজ্ঞাপনে জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি। গেল ২২ ফেব্রুয়ারি কক্সবাজারের একটি হোটেলে এর দৃশ্য ধারণের কাজ শুরু হয়। টানা তিনদিন চলে এর শুটিং। এটি শিগগিরই প্রচার হবে।বিজ্ঞাপনটি নির্মাণ করছেন অনন্য মামুন।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক