বেইলি রোডের আগুনে বান্ধবী হারালেন অভিনেত্রী নাদিয়া
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

বেইলি রোডের আগুনে বান্ধবী হারালেন অভিনেত্রী নাদিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ০৩:৩৭:৪২ পূর্বাহ্ন

বেইলি রোডের আগুনে বান্ধবী হারালেন অভিনেত্রী নাদিয়া


রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে আছেন ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়ার বান্ধবী দোলা ও তার বোন। তাদের মৃত্যুতে শোক জানিয়ে মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন।

শুক্রবার (১ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।

ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী সালহা খানম নাদিয়া বলেন, বেইলি রোডের আগুনে আমার বান্ধবী দোলা ও তার বোন ইন্তেকাল করেছে। আল্লাহ্ সকলের আত্মার শান্তি দিক আমিন।

আরেক স্ট্যাটাসে তিনি লিখেছেন, এ বছর আর চাঁদ রাতে আমাদের দেখা হবে নারে দোলা। এ ছবিটা যেখানে তুলেছিলাম আমরা বেইলি রোডে, কাল রাতে সেখানেই নিষ্ঠুর আগুনের গ্রাসে তোকে হারাতে হলো আমাদের। তোর হাসিমাখা সহজ সরল মুখটা বোন আজীবন আমাদের কাঁদাবে, অনেক ঘুমাতে ভালোবাসতি। আজকেও দেখলাম নিষ্পাপ শিশুর মতন ঘুমাচ্ছিস। আল্লাহ তোদের পরিবারকে তোদের দুই বোনের এই মৃত্যু শোক সহ্য করার দৈর্য্য শক্তি দিক, তোদের জান্নাতবাসী করুন, আমিন। আমাদের ক্ষমা করে দিস, তোদের বাঁচাতে পারলাম না।

এদিকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৪০ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তদের মধ্যে ৩৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেইলি রোডের যে ভবনে আগুন লেগেছে, সেটি সাততলা। ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান।

তিনতলায় ছিল কাপড়ের দোকান। বাকি সব ছিল রেস্টুরেন্ট। রেস্টুরেন্টগুলোতে ছিল গ্যাস সিলিন্ডার। যে কারণে আগুনের তীব্রতা ছড়িয়েছে ভয়াবহভাবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক