শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের শুভ দ্বারোদঘাটন মহোৎসব চলছে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের শুভ দ্বারোদঘাটন মহোৎসব চলছে

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ০১:৫৬:৫২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের শুভ দ্বারোদঘাটন মহোৎসব চলছে

শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের শুভ দ্বারোদঘাটন মহোৎসব চলছে।


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুরে চার দিনব্যাপী শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের শুভ দ্বারোদঘাটন এবং  শ্রী শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব ২৮ ফেব্রুয়ারী থেকে  চলছে।  আজ আশ্রম থেকে  অর্ধ লক্ষের বেশি  ধর্মীয় অনুসারী ও ভক্তদের সমন্বয়ে  একটি আনন্দ শোভাযাত্রা কীর্তন ও হরিনামে সহকারে পুরো শহর পদক্ষিন করে আবার আশ্রমে ফিরে আসে। বিগ্রহ প্রতিষ্ঠার এ মহোৎসব ২৮ ফেব্রুয়ারী থেকে ২ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী চলবে। এ লক্ষ্যে ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন বলে যানা যায়। চারদিনব্যাপি অনুষ্ঠানমালার সুচিতে কুইজ প্রতিযোগিতা ও ধর্মীয় আলোচনা সভা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানমালা রয়েছে।

মন্দির প্রাঙ্গণে এক দশনার্থী প্রিন্স রায় পিয়াস বলেন, আজ শ্রীমঙ্গল তথা বৃহত সিলেটের জন্য এক আনন্দের দিন। আজ আমরা মহৎ সাধুসঙ্গ লাভ করতে পেরেছি, প্রভু জগবন্ধুর কৃপা আমাদের লাভ হয়েছে আগামীতে এই পৃথিবীর শুভ মঙ্গলের সুচনা এই শ্রীমঙ্গল আশ্রম থেকে শুরু হবে এই প্রত্যাশা আমার।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: