কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৬ ০৮:০৭:০১ অপরাহ্ন

কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে সালমান মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় আরও ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে বিলেরপাড় এলাকার সুলতান মিয়া ওরফে পাখির মিয়ার ছেলে সালমান মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন আদালত।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

সংবাদটি আরও সংক্ষিপ্ত করুনপুনরাবৃত্তি কমিয়ে প্রতিবেদনটি গুছান

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন