গোয়াইনঘাটে ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৪
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৩ ০৩:৪৬:২২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৪

ছবি সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ ৪ জনকে আটক করা হয়েছে। 

ধৃত আসামিরা হচ্ছেন গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রামের হানিফ মিয়ার ছেলে রফিকুল ইসলাম, ঢাকা কেরানীগঞ্জের মানিকনগর গ্রামের ভাসানী মিয়ার ছেলে জুয়েল মিয়া, কেরানীগঞ্জের বেগমাবাদ গ্রামের নরেশ রাজবংশীর ছেলে নুকুল রাজবংশী ও ঢাকার সাভার এলাকার ভুলিয়ার পুর গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে জব্বার মিয়া। 

গোয়াইনঘাট  থানাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টায় স্থানীয় এলাকাবাসী উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে ৯ বোতল ভারতীয় মদসহ রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। গোয়াইনঘাট থানাপুলিশের এস আই এমরুল কবীর ও এএসআই সাদ্দাম হোসেন ধৃত আসামি রফিকুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে ফের অভিযান পরিচালনা করে অপর ৩ আসামিকে সিলেট-তামাবিল রোডের জাফলং গ্রিন পার্কের সামন থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ১০ বোতল মদসহ আটক করে। 

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ভারতীয় মদসহ ধৃত আসামিদের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে প্রচোলিত আইনে মামলা দ্বায়েরের প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক