গোলাপগঞ্জে ফরহাদ আহমেদ ১ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

গোলাপগঞ্জে ফরহাদ আহমেদ ১ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৬ ০৬:১০:২০ অপরাহ্ন

গোলাপগঞ্জে ফরহাদ আহমেদ ১ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফরহাদ আহমেদ ১ম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী বালিকা উচ্চবিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়।গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে মোট ১৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থীদের মেধা, মনন ও প্রতিভা বিকাশের পাশাপাশি পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন রণকেলী বালিকা উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আনানসুল ইসলাম চৌধুরী, প্রিন্সিপাল আবু জাফর মোহাম্মদ ফয়সল, মো. নাজমুল আহসান, আকমামুল ইসলাম চৌধুরী, হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম খানসহ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকবৃন্দ।এ সময় তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও পরীক্ষা গ্রহণের কার্যক্রম ঘুরে দেখেন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন পরিদর্শকরা।

পরীক্ষার নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ইখতিয়ার উদ্দীন। আর ফরহাদ আহমেদ ১ম মেধাবৃত্তি পরীক্ষার পরিচালকের দায়িত্বে ছিলেন মো. শাহজাহান।পরীক্ষা উপলক্ষে আয়োজিত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন শামীম আহমদ, সুচনা বৈদ্ধ, সৈয়দ নুরুল হাফিজ, দীপা রাণী চন্দ, ফাতেহা মমতাজ মনি, তাসলিমা খানম, মো. কয়েছ আহমদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি, মেধার বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিতে পেরে সন্তোষ প্রকাশ করে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: