মৌলভীবাজারে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ১২:৪১:১০ অপরাহ্ন

মৌলভীবাজারে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

ছবি : নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় প্রথম শ্রেণির শিক্ষার্থীকে (৬) ধর্ষণের অভিযোগ উঠেছে । ধর্ষণের ঘটনায়  শিশুটির পালক মা বাদী হয়ে বৃহস্পতিবার (৭ মার্চ)  থানায় ধর্ষণ মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মাঈন উদ্দিন।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থীটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। গত সোমবার (৪ মার্চ) ওই শিক্ষার্থী স্কুল থেকে বেলা সাড়ে ১২ টায় একা বাড়ীতে ফিরছিলেন। তখন তাদের  বাড়িতে কোন লোকজন ছিল না। বাড়ীতে আগ থেকে ওঁৎপেতে থাকা উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের আব্দুর রশীদের পুত্র জাহাঙ্গীর আলম কালা মেয়েটির মুখ চেপে ধরে ঘরের পেছনে খড়ের ঘরে নিয়ে ধর্ষণ করে।

পরে এ ঘটনায় মেয়েটির পালক মা বাদী হয়ে বৃহস্পতিবার (৭ মার্চ)  থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্ত আসামী পলাতক রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা জানান, কালা ইতিপূর্বে ৫/৬টি মেয়ে শিশুকে ধর্ষণ ও ছেলে শিশুকে বলাৎকার করেছে এবং বেশ কয়েকজন মহিলাকে ধর্ষণ করেছে।

ধর্ষণের মামলার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, ভিকটিমের মেডিকেল পরীক্ষা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। 

এম সি



শীর্ষ সংবাদ: