জামাল ভূঁইয়ারা কম্বোডিয়ায়
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ PM

জামাল ভূঁইয়ারা কম্বোডিয়ায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ১১:০০:৫১ AM

 জামাল ভূঁইয়ারা কম্বোডিয়ায়

ছবি- সংগৃহীত



আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের চতুর্দশ আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে একটি একটি প্রীতি ম্যাচ খেলতে কম্বোডিয়ায় গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

শনিবার (১০ জুন) স্থানীয় সময় রাত ৯টায় কম্বোডিয়ার রাজধানী নমপেনে পৌঁছেছেন হাভিয়ের কাবরেরার, জামাল ভূঁইয়ারা। এর আগে একইদিন বাংলাদেশ সময় দুপুর দেড়টায় দেশটির উদ্দেশে রওনা হয়েছিলেন তারা।

আগামী ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে ১২ জুন স্থানীয় ক্লাব টিফফি আর্মির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা।


জাতীয় দলের সঙ্গে থাকা টিম ম্যানেজার আমের খান এক ভিডিও বার্তায় জানিয়েছেন, 'আমরা সবাই সুস্থ শরীরে কম্বোডিয়া পৌঁছেছি। আগামীকাল (স্থানীয় সময়) সাড়ে ৪টায় অনুশীলন শুরু হবে। সবাই ভালো আছে।'



সাফে চ্যাম্পিয়নশিপে এবারও নির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা বলেননি বাংলাদেশ দলের কোচ-অধিনায়করা। সাফে ২০০৩ সালে একমাত্র শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল বাংলাদেশ। এরপর দক্ষিণ এশিয়ার ফুটবলে কোনো শিরোপা নেই লাল সবুজের ঘরে।

বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ কাবরেরা দেশ ছাড়ার আগে ঢাকায় চার দিনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছিলেন। বাকিটা কম্বোডিয়াতে গুছিয়ে নেওয়ার কথাও বলেছিলেন তিনি। তবে সাফের লক্ষ্য নিয়ে জামাল ভুঁইয়া বলেছিলেন, ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে আগে সেমি-ফাইনালে উঠতে চান।


এবারের সাফ প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপের বাকি তিন দল লেবানন, মালদ্বীপ ও ভূটান। ২২ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবেন কারবেরা। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দলের প্রতিপক্ষ যথাক্রমে মালদ্বীপ ও ভূটান।

অ/দা



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ