চন্ডিপুল আইইএলটিএস কর্ণারে সনদপত্র বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

চন্ডিপুল আইইএলটিএস কর্ণারে সনদপত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১২/০৩/২০২৪ ০৩:৪৪:৩৫ পূর্বাহ্ন

চন্ডিপুল আইইএলটিএস কর্ণারে সনদপত্র বিতরণ

চন্ডিপুল আইইএলটিএস কর্ণারে সনদপত্র বিতরণ।


সিলেটের জনপ্রিয় ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান আইইএলটিএস কর্ণার চন্ডিপুল শাখার শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। 

সোমবার (১১ মার্চ) দুপুরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। 

প্রতিষ্ঠানের প্রধান পরিচালক মো: হেলাল আহমেদের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জুয়েল আহমদ। 

প্রধান অতিথির বক্তব্যে জুয়েল আহমদ বলেন,  উচ্চশিক্ষা বা চাকরির উদ্দেশ্যে উন্নত বিশ্বে গমনেচ্ছুদের স্বপ্নপূরণে আইইএলটিএস কর্ণার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

এর মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় নিজেকে দক্ষ করে তুলতে পারবে। যা তার নিজের জীবনের পাশাপাশি দেশকে একটি উন্নত দেশে পরিনত করতে সক্ষম হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, রোটারি ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটাঃ এস এ শফি, সাবেক ইউপি সদস্য সিরাজ আহমদ, কিবরিয়া আহমদ অপু, সমাজসেবী আনছার আহমদ, রাসেল আহমদ, শামীম হোসেন শশী,পারভেজ আহমদ।

উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মাসুম আহমদ, মাহবুবুর রহমান, রনি মিয়া,মিশাল আহমদ সহ শিক্ষার্থীরা। 

আলোচনা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। 

উল্লেখ্য, চন্ডীপুল আইইএলটিএস কর্ণারের পঞ্চম শাখার যাত্রার শুরু থেকে শিশু, তরুণ, বিশ্ববিদ্যালয় পড়ুয়াসহ সব ধরনের পেশাজীবীরাই এ সেন্টার থেকে ইংরেজি ভাষার উপর বিভিন্ন কোর্স সম্পন্ন করছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি