জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৬ ০১:০৯:৩২ অপরাহ্ন

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪


সিলেটের জৈন্তাপুরে রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৫২ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের পণ্য ও তিনটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১২টা থেকে ভোর পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমের নেতৃত্বে জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ এ অভিযানে অংশ নেয়। এ সময় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমীন মীর উপস্থিত ছিলেন।

অভিযানে ১০৫ পিস ভারতীয় কম্বল (আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা), ৯০টি ক্যারেটে ১ হাজার ৯৮০ কেজি ভারতীয় টমেটো (মূল্য ১ লাখ ৫৮ হাজার টাকা), ২৫টি বস্তায় ৭৫০ কেজি ভারতীয় জিরা (মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা) এবং চোরাচালানের পণ্য পরিবহনে ব্যবহৃত তিনটি পিকআপ জব্দ করা হয়। পিকআপ তিনটির আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের বাজারমূল্য ৫২ লাখ ৪৩ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কানাইঘাট উপজেলার সুরইঘাট গ্রামের মৃত সিদ্দেক আলীর ছেলে আবদুল আহাদ (২২), জৈন্তাপুর উপজেলার উত্তর নয়াখেল গ্রামের হেলাল আহমেদের ছেলে তাজ উদ্দিন (২৪), গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ নয়াখেল গ্রামের মনু মিয়ার ছেলে হুমায়ুন আহমেদ (২০) এবং গোয়াইনঘাট উপজেলার ছোটফেল গ্রামের মৃত ফারুক আহমেদের ছেলে মর্তুজ উল্লাহ প্রকাশ মারুফ (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন