সিলেটে আবাসিক হোটেল থেকে নারীসহ গ্রেফতার ৫
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সিলেটে আবাসিক হোটেল থেকে নারীসহ গ্রেফতার ৫

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২/০৩/২০২৪ ০৪:২০:০২ পূর্বাহ্ন

সিলেটে আবাসিক হোটেল থেকে নারীসহ গ্রেফতার ৫


সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কাজের দায়ে নারীসহ ৫ জন গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে নগরীর তালতলার হোটেল গ্রীন গার্ডেনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতরা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বরিশাল জেলার ভাল্লুকসী গ্রামের মৃত বাচ্চু ফকিরের ছেলে আব্দুল জব্বার (২৪), সুনামগঞ্জের মুরারবন্দ গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আজিজ (৫০), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পিরোজপুর গ্রামের আইনউল্লাহর ছেলে সোহেল আহমদ (২৬), ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার মান্দারপুর গ্রামের মহন মিয়ার ছেলে আনোয়ার (৩৫) ও মোগলাবাজার থানার শ্রীরামপুর গ্রামের ছামেদ আলীর মেয়ে ছামিদা আক্তার (২৪)।

জানা যায়, নগরীর তালতলা হোটেল গ্রীন গার্ডেনে অসামাজিক কাজ চলছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় অসামাজিক কাজের দায়ে তাদের গ্রেফতার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে এসএমপির কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি