শাবির বিজ্ঞপ্তির প্রতিবাদ: দেশের ১১ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণ-ইফতার আজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শাবির বিজ্ঞপ্তির প্রতিবাদ: দেশের ১১ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণ-ইফতার আজ

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৩/২০২৪ ০৪:৩২:০৮ পূর্বাহ্ন

শাবির বিজ্ঞপ্তির প্রতিবাদ: দেশের ১১ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণ-ইফতার আজ

দেশের ১১ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণ-ইফতার আজ।


পবিত্র রমজান মাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি) ক্যাম্পাসে ইফতার পার্টি না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শাবি প্রশাসন। শাবি প্রশাসনের এমন বিজ্ঞাপ্তির প্রতিবাদে দেশের ১১ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও গণ ইফতার কর্মসূচি ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ মার্চ) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধন কর্মসূচি পালন করেছে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

গণ ইফতার কর্মসূচি আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি),  জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার মানববন্ধন ও মঙ্গলবার গণ ইফতারের আয়োজন করা হয়েছে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধনের পাশাপাশি গণ ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

উল্লেখ্য, গত ১০ই মার্চ ইফতার পার্টি না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শাবি প্রশাসন। এতে উল্লেখ করা হয়, "মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে আসন্ন পবিত্র রমজান মাসে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।"  বিজ্ঞপ্তিটির সমালোচনার মুখে ফের নিজেদের অবস্থান জানিয়ে মঙ্গলবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি