গোয়াইনঘাটে ভূয়া ডাক্তার আটক, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে ভূয়া ডাক্তার আটক, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৩/২০২৪ ০৭:০৮:৫১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ভূয়া ডাক্তার আটক, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

গোয়াইনঘাটে ভূয়া ডাক্তার আটক, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা।


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ভূয়া ডাক্তারকে আটক করা হয়েছে। আটককৃত সাদিয়া আক্তার (৪৩) ঢাকার মিরপুর শেওরাপাড়া এলাকার মুহিত খানের মেয়ে।

এ ঘটনায় ওই ভূয়া ডাক্তারের কর্মরত প্রতিষ্ঠান সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও ফার্মেসীকে ৫০ হাজারসহ মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা, ডা. সাবিনা আক্তার, থানার এসআই এমরুল কবিরসহ পুলিশ সদস্যরা অভিযান অংশ নেন।

জানা যায়, ডা. সাদিয়া চৌধুরী সিম্মি নামের একজন চিকিৎসক মালয়েশিয়ায় থাকেন। তার নাম পরিচয় ব্যবহার করে ওই ভূয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে আসছেন। খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই ভূয়া চিকিৎসককে আটক করেন। একই সাথে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ফার্মেসীকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি