জৈন্তাপুরে প্রবাসীর গরু চুরির দায়ে আশিক আলিসহ মোট গ্রেপ্তার ৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

জৈন্তাপুরে প্রবাসীর গরু চুরির দায়ে আশিক আলিসহ মোট গ্রেপ্তার ৩

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৩/২০২৪ ০৮:২৪:১১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রবাসীর গরু চুরির দায়ে আশিক আলিসহ মোট গ্রেপ্তার ৩

গ্রেপ্তার হওয়া আশিক আলি।


জৈন্তাপুরে গত ৪ঠা ফেব্রুয়ারী নয়াখেল গ্রামের কাতার প্রবাসী আহমদুল কিবরিয়ার চুরি হওয়া ১৪টি গরু চুরির দায়ে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটককৃত আসামির নাম মো আশিক আলি ওরফে আশিক ড্রাইভার (২৭)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কায়েতগ্রামের মোহাম্মদ নূর মিয়ার ছেলে।

এ নিয়ে ১৪টি গরু চুরির মামলায় মোট গ্রেপ্তার হলো তিনজন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা ৭:১০ ঘটিকায়  গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম ও উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মডেল থানার এএসআই দীপক চন্দ্র সূত্রধরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারে অভিযান চালিয়ে আসামি আশিক আলিকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত শুক্রবার (৮ মার্চ) উক্ত মামলার আরো দুই আসামি আবু সুফিয়ান ও ইন্তাজ আলিকে নগরীর শাহপরান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিলো। পরে তারা আদালতে ১৬৪ ধারায় গরু চুরির সাথে জড়িত থাকায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়। সেই সূত্র ধরে আজ গোপন সংবাদের ভিত্তিতে চুরির ঘটনায় তৃতীয় চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  মোহাম্মদ আল আমিন আসামি আশিক আলি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি