প্রথম রোজায় সরগরম ছিলো সিলেটের ইফতার বাজার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

প্রথম রোজায় সরগরম ছিলো সিলেটের ইফতার বাজার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২/০৩/২০২৪ ১০:৪৪:৪৮ পূর্বাহ্ন

প্রথম রোজায় সরগরম ছিলো সিলেটের ইফতার বাজার

নগরীর আম্বরখানা এলাকায় ক্রেতাদের ইফতার কেনার দৃশ্য - ছবি : মোবারক হোসেন পাপ্পু


সিলেটে দুপুর গড়িয়ে বিকেলের হাতছানি দিতেই নগরের অলিগলি থেকে অভিজাত হোটেল-রেস্টুরেন্টে বসেছে জিলাপি, ছোলা, পেঁয়াজু কাবাবসহ নানা চমকপ্রদ ও স্বাদের খাবারের পসরা। প্রথম রোজা বলে কথা, তাই একটু আগেভাবেই ইফতার জন্য পছন্দের খাবার কিনতে দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন রোজাদারেরা।


মঙ্গলবার (১২ মার্চ) দুপুরের আগে থেকে দোকানগুলোয় বিভিন্ন মুখোরোচক খাবারের পদে পরিপূর্ণ হয়ে উঠে। বিকেল গড়াতেই শুরু হয় বেচাকেনা। চলবে ইফতারের আগ পর্যন্ত।

রোজার প্রথম দিকে সাধারণত বাসাবাড়িতে ইফতার আয়োজন থাকায় হোটেল-রেস্তোরাঁয় ভিড় থাকে কম। কিন্তু এবার সিলেটের নগরের সে দৃশ্যপট ভিন্ন। রোজার প্রথম দিন থেকেই রমরমা নগরের ইফতার বাজার। ইফতারের জন্য পছন্দের আইটেমটি নিতে রোজাদারদের দীর্ঘ সারি প্রত্যক্ষ করা গেছে রেস্তোরাঁগুলোতে। রেস্টুরেন্ট ছাড়াও শহরের আনাচে-কানাচে দোকান ও ফুটপাতে ইফতার বিকিকিনিও বেশ চাঙ্গা।


ইফতারে এসব নানা পদের মধ্যে রয়েছে কাবাব, গ্রিল চিকেন, বুন্দিয়া, গরুর কালো ভুনা, কাচ্চি, পরোটা, লুচি, চিকেন তান্দুরি, এছাড়া রয়েছে জিলাপি, ছোলা, পেঁয়াজু।

রোজার প্রথম দিনে ফলের প্রতিও মানুষের আগ্রহ লক্ষ্য করা গেছে। ইফতারে খেজুর ও ফলের চাহিদা বেশি থাকায় এসব দোকানে বেশি ভিড় দেখা যায়।

নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানাসহ বিভিন্ন এলাকার রেস্টুরেন্টে প্রথম দিনেই মানুষের ভিড় লক্ষ করা যায়।  


নগরের আম্বরখানার বাসিন্দা রাজ খান, প্রথম রমজানের ইফতার করবেন পরিবারের সঙ্গে। তাই একটু আগেভাগেই বাসায় ফিরছেন তিনি। ফেরার পথে নগরের আম্বরখানা এলাকায় ইফতার কিনতে এসেছেন তিনি। প্রতি বছর প্রথম রোজায় তিনি পরিবারের সঙ্গে ইফতার করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। জিইসি এলাকায় ইফতার কিনতে এসেছেন তিনি। তবে এবারের ইফতারির আইটেমগুলোর দাম একটু বেশি বলে মনে করছেন সাকিব। এরপরেও হরেক রকম খাবার কিনেছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, আম্বরখানা পয়েন্টে ক্রেতা-বিক্রেতার হই-হুল্লোড়ে মুখরিত পুরো ইফতার বাজার। চলছে বেচাকেনাও। এখানকার অস্থায়ী দোকানগুলোতে বিক্রি হচ্ছে নানা কিছু। 

সিলেটে হোটেল-রেস্তোরাঁর পাশাপাশি বসেছে অসংখ্য ভ্রাম্যমাণ দোকানও। সেসব দোকানে ছোলা, বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ডিম চপ, পাশাপাশি অনেকে তাদের নিজস্ব বিশেষ আয়োজন নিয়ে বসেছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি