দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: নগরবাসীকে স্বস্তি দিতে চালু হল ‘রমজান বাজার’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: নগরবাসীকে স্বস্তি দিতে চালু হল ‘রমজান বাজার’

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২/০৩/২০২৪ ১১:০৯:০০ পূর্বাহ্ন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: নগরবাসীকে স্বস্তি দিতে চালু হল ‘রমজান বাজার’

উদ্বোধন করছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।


সিলেটবাসীকে স্বস্তি দিতে পবিত্র রমজান মাস জুড়ে নগরীতে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চালু করা হয়েছে ‘রমজান বাজার’। নগরবাসীর জন্য এই উদ্যোগ গ্রহণ করে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতে সার্বিক সহযোগিতা করছে সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন।

নগরীর চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদারাসা মাঠে মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে এ বাজার উদ্বোধন করেছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ। 

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী রমজান মাসে জনসাধারণের যাতে ভোগান্তির শিকার না হন সেদিকে লক্ষ্য রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন নগরবাসীর স্বস্তি দিতে এই ন্যায্যমূল্যের দেকান খোলা হয়েছে।

সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ বলেন, সিলেটের জনসাধারণ পবিত্র রমজান মাসে তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারেন সেজন্য এই ন্যায্যমূল্যের দোকান খোলা হয়েছে। ন্যায্যমূল্যের দোকানে পেঁয়াজ, তেল, মসুরের ডাল, আলু, ছোলা, রসুন, আদা, খেসারি বিক্রি হচ্ছে। রমজান মাসজুড়ে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দোকান খোলা থাকবে।

তিনি আরো বলেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দরুন আমাদের দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। কিন্তু, আমাদের নিজেদের উৎপাদিত পণ্য যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পায়। সেজন্য রমজান মাসে আমরা ন্যায্যমূল্যের দোকান চালু করেছি। এখান থেকে সিলেটের জনসাধারণ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি