নিহত যুবদল নেতা জিলুর পরিবারের খোঁজ নিলেন কেন্দ্রীয় সম্পাদক মুন্না
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

নিহত যুবদল নেতা জিলুর পরিবারের খোঁজ নিলেন কেন্দ্রীয় সম্পাদক মুন্না

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১২/০৩/২০২৪ ১১:১৯:৩৪ পূর্বাহ্ন

নিহত যুবদল নেতা জিলুর পরিবারের খোঁজ নিলেন কেন্দ্রীয় সম্পাদক মুন্না

নিহত যুবদল নেতা জিলুর পরিবারের খোঁজ নিলেন কেন্দ্রীয় সম্পাদক মুন্না।


সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নিহত দিলু আহমদ জিলুর পরিবারের খোঁজ নিতে তার বাড়িতে যান যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।

সম্প্রতি তিনি উপজেলার দক্ষিণ মদনগৌরী গ্রামের বাড়িতে জিলুর রূহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমি এখানে এসেছি। তিনিই আমাকে পাঠিয়েছেন আপনাদের খোঁজ খবর নিতে। আপনাদের সমবেদনা জানাতে, সাহস দিতে এবং সর্বদা আপনাদের পাশে থাকার আশ্বাস দিতে।’

কেন্দ্রীয় সম্পাদক বলেন, ‘জিলু মরেনি, মানুষের বেঁচে থাকার আন্দোলনে শহিদ হয়েছে। আন্দোলন সংগ্রামে জিলুর অবদান ভুলে যাওয়ার নয়। সে বেঁচে আছে আমাদের হৃদয়ে। আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি।’

এসময় সাথে ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রেজাউল করিম পল, সিলেট জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদল সভাপতি শাহনেওয়াজ বক্ত তারেক, সাধারণ সম্পাদক মীর্জা সম্রাট, সিলেট যুবদল নেতা বাপ্পী চৌধুরী ও জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম-সহ স্থানীয় জাতীয়তাবাদী নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর (মঙ্গলবার) সিলেটের দক্ষিণ সুরমায় অবরোধের পিকেটিং করতে গিয়ে  পুলিশের ধাওয়া খেয়ে বাইক উল্টে নিহত হন যুবদল নেতা দিলু আহমদ জিলু(৩৫)। ওই দিন বেলা ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত জিলু গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ মদনগৌরী গ্রামের এলাইছ মিয়ার ছেলে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি