গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে ছাই
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে ছাই

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ১২:০৩:৩৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে ছাই

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটের পল্লীতে ভয়াবহ আগুনে ২টি বসতঘর পুড়ে ছাই, প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রাম উত্তর গ্রামের আব্দুল মতিনের বাড়িতে এঘটনা ঘটে।

এতে নগদ টাকা, ধান,চাউল, জামা, কাপড়, আসবাবপত্র ও ২টি গরুসহ প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘরের মালিক আব্দুল মতিন জানান আমি পরিবারের লোকজন নিয়ে ইফতার করে তারাবির নামাজের প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত ঘরের চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ে, এতে আমার সর্বস্থ পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে আগুনের খবর পেয়ে আশপাশের চার পাঁচ গ্রামের লোকজন এসে আগুন নেবাতে সহায়তা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস জৈন্তাপুরের কর্মকর্তা বায়েজিদ একটা বিগ্রেড নিয়ে আছেন এবং এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি